
দিনাজপুরের বিরলে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারের সংঘর্ষে লক্ষ্মীকান্ত দাস (৫৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার তৈয়বপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত লক্ষ্মী কান্ত দাস দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর গ্রামের মৃত শম্ভু চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে একটি থ্রি-হুইলার বোচাগঞ্জ থেকে দিনাজপুর শহরের দিকে আসছিল। উপজেলার তৈয়বপুর বটতলা এলাকায় পৌঁছালে ট্রাকের সঙ্গে থ্রি-হুইলারটির সংঘর্ষ হয়। এতে থ্রি-হুইলার ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় থ্রি-হুইলারে থাকা যাত্রী লক্ষীকান্ত দাস ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অপর এক যাত্রী।
বিরল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত যাত্রী দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে প্রাথমিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান রেজা ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে