
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের স্টপেজের (যাত্রা বিরতি) দাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছেন এলাকাবাসী। আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ২ ঘণ্টাব্যাপী কাকিনা রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের ১২ মার্চ লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে বুড়িমারী-ঢাকা রেলরুটে যাত্রা শুরু করেছে আন্তনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের ৯ মাস পেরিয়ে গেলেও বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না।
উদ্বোধনের পর থেকেই ট্রেনটি লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। তাই হাতীবান্ধার উপজেলার বুড়িমারী রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচলের দাবি জানান স্থানীয়রা। সেই দাবির পরিপ্রেক্ষিতে আগামী ১৫ ফেব্রুয়ারি ট্রেনটি বুড়িমারী থেকে ঢাকার রুটে চলাচলের ঘোষণা দেয় রেল বিভাগ।
এদিকে কাকিনা স্টেশনে সেই ট্রেনের স্টপেজ না থাকলে স্থানীয় যাত্রীদের আদিতমারী স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে। তাঁরা দাবি করেন, কাকিনা স্টেশনে ট্রেনটির স্টপেজ দিলে কালীগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের জনসাধারণ উপকৃত হবে। এতে সরকারের রাজস্বও বাড়বে। ইতিমধ্যে ট্রেনের স্টপেজের জন্য এলাকার ব্যবসায়ী ও জনসাধারণ গণস্বাক্ষর সংগ্রহ করে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের কাছে আবেদন করেছেন।
এ বিষয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম বলেন, ‘আমরা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রুটে চলাচলের পর্যবেক্ষণ করছি। পর্যবেক্ষণ শেষ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে