
রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে তাঁকে উদ্ধার করতে গিয়ে ছেলে এবং প্রতিবেশীও নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ধাপউদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০), তাঁর ছেলে ইদা মিয়া (৩৫) এবং প্রতিবেশী ইবলুল মিয়া।
এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের দেলোয়ারা বেগম নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ওপর মই রেখে লাউশাক সংগ্রহ করছিলেন। একপর্যায়ে ট্যাংকের জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তাঁর চিৎকার শুনে ছেলে ইদা মিয়া মাকে বাঁচাতে ট্যাংকের ভেতরে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ইবলুল মিয়া ট্যাংকে নেমে উদ্ধারের চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে কুয়া থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিঠাপুকুর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার পুলিশের একটি দল ঘটনাস্থলেই অবস্থান করছিল।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে