রংপুরের মিঠাপুকুরে পুলিশের এক সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল রোববার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের বলদীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই পুলিশ সদস্য লালমনিরহাট পুলিশ লাইনের কনস্টেবল গোলাম সরওয়ার। তিনি রোববার রাতে নিজ বাড়ি মিঠাপুকুর উপজেলার চিথলী দক্ষিণ পাড়া গ্রাম থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন।
কনস্টেবল গোলাম সরওয়ারের শ্যালক বলেন, রংপুর-ঢাকা মহাসড়কের জায়গীর ও বলদীপুকুরের মাঝামাঝি স্থানে পৌঁছালে ৪ ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকাসহ একটি নতুন মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল জানান, এখনো থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে গুরুত্ব দিয়ে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেওয়ার চেষ্টা করা হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে