
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর গাড়িবহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অনন্ত ১২ সমর্থক আহত হয়েছেন এবং ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ফারজানা রাব্বী বুবলীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে ফারজানা রাব্বী বুবলী সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করে বারকোনা বাজার হয়ে তাঁর নিজ বাড়ির দিকে আসছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা গাড়িবহর লক্ষ্য করে প্রথমে ইট নিক্ষেপ করে। পরে দুর্বৃত্তরা গাড়িতে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় গাড়িবহরে থাকা অনন্ত ১২ কর্মী-সমর্থক আহত হন। এ সময় আরও সাতটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা।
ফারজানা রাব্বী বুবলী বলেন, ‘নৌকা প্রার্থীর সমর্থকেরা আমার গাড়িবহরে আকস্মিক হামলা চালায়। এ সময় তারা আমার অন্তত ১২ জন সমর্থককে পিটিয়ে আহত করেছে। শুধু তা-ই নয়, গাড়িবহরের অন্তত ৭টি মোটরসাইকেলও তারা ভাঙচুর করে।’
সাঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস ছালাম বলেন, ‘আমি এখনো ঘটনা স্থলে আছি। বিষয়টি সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে