
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টা কর্মসূচির ডাক দিয়েছেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা। তবে এই কর্মসূচির দুদিন আগে তিস্তার ধু-ধু বালুচরে দেখা গেছে উজানের ঢল।
আজ শনিবার রাত ৯টার দিকে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার নদীতে পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছু পানি বেড়েছে, এই বৃদ্ধিতে কোনো ক্ষতি হবে না। তা ছাড়া পানি নিয়ন্ত্রণ করতে জলকপাট বন্ধ রয়েছে।
দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় দেখা যায়, উজান থেকে আসা পানিতে বন্ধ জলকপাটগুলো উপচে পড়ছে। এর মধ্যে ১ নস্বর জলকপাটটি খুলেও রাখা হয়েছে। অথচ সকালের দিকে ব্যারাজের খানিকটা দূরে মূল নদী ছিল ধু-ধু বালুচর। সেখানে বিকেল থেকে বইছে পানি।
এতে নদীকে অনেকটা টইটম্বুর মনে হচ্ছে। আকস্মিকভাবে পানি আসার খবরে অনেকেই ভিড় করেছেন নদীপাড়ে। ব্যারাজের পূর্ব দিকে শুকনো নদীতে যেখানে নদী রক্ষা আন্দোলনের মঞ্চ তৈরি করা হচ্ছে, সেখানেও পানি ছুঁই ছুঁই করছে।
তিস্তা তীরবর্তী মানুষেরা জানান, বিগত দিন থেকেই পাশের দেশ ভারত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এতে করে অনেক ফসলে জমি নষ্ট হয়ে যায়। মহাপরিকল্পনা বাস্তবায়নে যখন বাংলাদেশের ক্ষতিগ্রস্ত কৃষকেরা আন্দোলন করছেন, ঠিক তখনই ভারত সরকার তিস্তায় পানি ছেড়ে দিয়েছে।
রমজান আলী নামের এক ব্যক্তি বলেন, রংপুর অঞ্চলে এই সমাবেশে দলমত-নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে যাচ্ছেন। এতে সম্ভবত ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। আমরা এই সমাবেশ সফল করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশা আল্লাহ।’
উল্লেখ্য, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখো মানুষ ৪৮ ঘণ্টা লাগাতার অবস্থান করবেন। এ সময় তাঁরা তিস্তার অবস্থা বিশ্ববাসীকে জানাতে রাতে মশাল জ্বালাবেন।
কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। এ ছাড়া দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন বলে জানিয়েছেন দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২১ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে