
ভারতে পালানোর সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নীলফামারীর সৈয়দপুর পৌর শাখার নেতা সৈয়দ শাহাজাদা আলমকে (৩২) গ্রেপ্তার করেছে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন পুলিশ। আজ রোববার বিকেলে হিলি চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শাহাজাদা আলম সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মনজুর আলমের ছেলে এবং ওই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি সৈয়দপুর থানায় করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে শাহাজাদা নামের ওই ব্যক্তি ভারতে যাওয়ার উদ্দেশে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য তাঁর পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তাঁর সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই। পরে তাঁকে গ্রেপ্তার করে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।’
জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, শাহাজাদা নামের ওই ব্যক্তি সৈয়দপুর থানায় করা দুই মামলার এজাহারভুক্ত আসামি। হাকিমপুর থানা আসামিকে সৈয়দপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ মিনিট আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে