
কুড়িগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে। আজ বুধবার কুড়িগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) মো. মজনু মিয়ার আদালত এ আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আনারুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে ‘অসত্য ও অশালীন’ বক্তব্য দেওয়ার অভিযোগে ২০১৭ সালের ডিসেম্বর মাসে মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুড়িগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করেন জেলার রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট লুৎফর রহমান। মামলায় আসামির বিরুদ্ধে মানহানির অভিযোগও আনা হয়। আদালতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন আহসান হাবীব নিলু। তৎকালীন আদালত মামলাটি গ্রহণ করে সদর থানা-পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, ‘মাহমুদুর রহমান ২০১৭ সালের ১ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত “গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ, বাংলাদেশের সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা ও অশালীন বক্তব্য দেন।’
জিআরও আনারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘২০১৭ সালে দায়ের হওয়া মামলাটির পুলিশ প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আসামির সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে আসামি মাহমুদুর রহমানকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে মামলাটি নিষ্পত্তি করা হয়েছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে