
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অপহরণের দুই ঘণ্টা পর মুরাদ হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এ দিন বেলা ১টার দিকে এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর উপজেলার ফুলপুকুরিয়া কেন্দ্রে অপহৃত হয় পরীক্ষার্থী মুরাদ হোসেন। সে উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। উপজেলার সাহেবগঞ্জ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে সে।
মুরাদের বাবা আব্দুর রাজ্জাক জানান, তাঁর ছেলেকে অপহরণের ঘটনায় সন্দেহজনকভাবে কাইয়াগঞ্জ এলাকার রেজোয়ান প্রধানের ছেলে আপন (২০) ও একই গ্রামের শাহজাহানের ছেলে ছানোয়ার হোসেনকে (১৮) স্থানীয় লোকদের সহযোগিতায় আটক করে পুলিশে দেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ওসি মো. বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে আটক যুবকদের দেওয়া তথ্য অনুযায়ী অপহৃত মুরাদ হোসেনকে উপজেলার কাটামোড় থেকে উদ্ধার করা হয়। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে