
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় এক যুবকের গলা ব্লেড দিয়ে কেটে দিয়েছেন স্ত্রী। গতকাল শনিবার রাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মঈনুদ্দিনের মা মনোয়ারা বেগম বাদী হয়ে শনিবার রাতে মামলা করেছেন। অভিযুক্ত স্ত্রী সোমাকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ।
আহত স্বামীর নাম মঈনুদ্দিন (৩২)। তিনি ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাট গ্রামের নুর ইসলামের ছেলে অভিযুক্ত স্ত্রীর নাম সোমা খাতুন (২১)। পাথরডুবী ইউনিয়নের তালুক মশালডাঙ্গা গ্রামের উমর আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মঈনুদ্দিন ও সোমার প্রায় চার বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মঈনুদ্দিন সিঙ্গাপুর চলে যান। ৪ ডিসেম্বর তিনি দেশে ফিরে এলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। শনিবার রাতে তাঁরা সোমার বড় বোনের বাড়ি বাগভান্ডার গ্রামে দাওয়াত খেতে যান। সেখানে গিয়েও তাঁদের মধ্যে ঝগড়া হয়।
এরপর হাতাহাতির একপর্যায়ে সোমা ধারালো ব্লেড দিয়ে মঈনুদ্দিনের গলায় আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় মঈনুদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সোমা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘মঈনুদ্দিন শারীরিক নির্যাতন করত। শনিবার রাতে সে আমার গলা চেপে ধরে। আত্মরক্ষা করতে হাতের কাছে পাওয়া ব্লেড দিয়ে আঘাত করেছি।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, মঈনুদ্দিনের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। রক্তক্ষরণ নিয়ন্ত্রণ না হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মঈনুদ্দিনের মা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্ত সোমা খাতুনকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে প্রকৃত কারণ উঠে আসবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে