
নাব্যতা সংকটে কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গত ১১ দিনে ফেরত গেছে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক। ৮ নভেম্বর সকাল থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এরপর থেকে পারাপারে অপেক্ষারত পণ্য ভর্তি ট্রাকগুলো চরম ভোগান্তি নিয়ে ফেরত যায়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, গত বছরের ২০ সেপ্টেম্বর থেকে চিলমারী-রৌমারী নৌপথে কুঞ্জলতা ও বেগম সুফিয়া কামাল নামের দুটি ফেরি পণ্যবাহী ট্রাকসহ যাত্রী নিয়ে নিয়মিত পারাপার করে আসছিল। নভেম্বরের শুরু থেকে ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে তুলনামূলক কম পরিবহন নিয়ে ফেরি চলাচল করছিল। কিন্তু ৮ সেপ্টেম্বর রৌমারী ঘাট এলাকায় নাব্যতা সংকটের কারণে ফেরির নিচের অংশ আটকে যায়। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে চিলমারী বন্দর ঘাটে আটকা পড়া দুই শতাধিক পণ্যবাহী ট্রাক। পরে ১ সপ্তাহ অপেক্ষা করে ফেরত যায়।
ভূরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর থেকে আসা চালক আমিনুল ইসলাম বলেন, ‘১০ দিন থাকি এখানে আছি, শুনি ফেরি আজ যায়, কাল যায় আর যায় না। এই জন্য ফেরত যাচ্ছি।’
রংপুর থেকে আসা যাত্রী আকবর হোসেন বলেন, ‘মোটরসাইকেল নিয়ে এসেছি, এসে দেখি ফেরি বন্ধ। ফেরি চলাচল করলে কম টাকায় রৌমারী যাওয়ায় যায়। এখন নৌকাতে যেতে হবে।’
চিলমারী-রৌমারী নৌপথে দায়িত্বরত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, দু-এক দিনের মধ্যে খনন কাজ শেষ হবে। এরপর মার্কিং শেষে জানা যাবে কবে থেকে ফেরি চলবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে