
বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ৪৯৬) সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকায় (নোজ হুইল) ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে ঢাকাগামী ২৫ জন যাত্রীকে সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়।
আজ বুধবার রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এ ঘটনা ঘটে। সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে ফ্লাইটটি আজ বুধবার রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। রাত ৯টা ২৫ মিনিটে ২৫ জন যাত্রী নিয়ে এই ফ্লাইটই ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
সুপ্লব কুমার জানান, রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকাগামী ২৫ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইট উড্ডয়নের সূচি ছিল। কিন্তু চাকায় ত্রুটির কারণে তা বাতিল করা হয়েছে এবং ঢাকাগামী যাত্রীদের শহরের আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে আরেকটি ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পৌঁছে দেওয়া হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে