গাইবান্ধার ফুলছড়িতে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে উপজেলার উদাখালী ইউনিয়নের উদাখালী বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম পিয়াল চন্দ্র (২০)। তিনি মোটরসাইকেল চালকের চালক ছিলেন। পিয়ালের বাড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের সিংড়িয়া গ্রামে।
এ ঘটনায় আহতরা হলেন সিংড়িয়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে বাবু মিয়া (১৭), শরিফুল ইসলামের ছেলে সাকিবুল ইসলাম (১৬) ও মধ্য উড়িয়া গ্রামের ধন মামুদের ছেলে বাছের আলী (৬৫)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুইজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল বাদিয়াখালী দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রাকিবুল হাসান বলেন, ‘হাসপাতালে পৌঁছার আগেই পিয়ালের মৃত্যু হয়েছে। গুরুতর আহত বাবু মিয়া, শরিফুল ও বাছের আলীকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজব আলী বলেন, ‘ঘটনার পরপরই পুলিশের একটি দল সেখানে পৌঁছায়। আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। একজনের মৃত্যুর খবর পেয়েছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে