গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিয়েছে। এতে পিকআপ ভ্যানের চালক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার বৈঠাখালি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পিকআপ ভ্যানের নিহত চালক হলেন ঢাকার মিরপুর মাজার রোড এলাকার ছোলেমান মাতুব্বরের ছেলে রিপন মিয়া (২৮)। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়াগামী একটি পিকআপ ভ্যান দ্রুতগতিতে যাওয়ার সময় বৈঠাখালি এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ ভেঙে ট্রাকের সঙ্গে আটকে যায়। পিকআপ ভ্যানের চালক রিপন মিয়া ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল চালকের মরদেহ উদ্ধার করেন। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যান ও চালকের মরদেহ হাইওয়ে থানায় নিয়ে আসে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ সেকেন্ড আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে