
রংপুরের পীরগাছায় এক দিনে শিয়ালের কামড়ে পাঁচজন আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার বড়পানসিয়া সর্দারপাড়া ও অনন্তরাম আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন বড়পানসিয়া সর্দারপাড়া গ্রামের আসাদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম, মৃত মনছুর আলীর ছেলে নজরুল ইসলাম, মুকুল মিয়ার মেয়ে মিথিলা আক্তার, মৃত আব্দুর রহমানের ছেলে আবুল হোসেন ও অনন্তরাম আমবাড়ী গ্রামের মৃত আব্দুলের মেয়ে রাবেয়া বেগম।
সরেজমিনে শুক্রবার রাত ১০টার দিকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন মর্জিনা বেগম। তাঁর ডান পায়ে ব্যান্ডেজ করা। শিয়াল তাঁর ডান হাঁটুর নিচে কামড়ে মাংস ছিঁড়ে নিয়েছে।
মর্জিনা বেগম বলেন, তিনি সন্ধ্যার দিকে বাড়ির আঙিনায় রান্না করছিলেন। এ সময় কোথা থেকে যেন একটি শিয়াল এসে তাঁকে আক্রমণ করে। পরে তাঁর চিৎকারে লোকজন এসে শিয়ালের হাত থেকে তাঁকে উদ্ধার করে।
এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা সাঈদী বলেন, এক দিনে এতগুলো শিয়ালের আক্রমণে আহত রোগী তিনি আগে আর পাননি। আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বেশির ভাগই চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে