রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছয়টি অনুষদভুক্ত ২২টি বিভাগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয়। এ সময় নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, আধুনিক বিশ্বে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে হলে জ্ঞান-বিজ্ঞানে পারদর্শিতা অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া একটি জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। নবাগত শিক্ষার্থীদের কাছে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে এমনটা প্রত্যাশা করেন তিনি।
এদিকে বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের র্যাগিংমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন ধাপে কাজ করবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে র্যাগিং প্রতিরোধে সচেতনতামূলক নির্দেশনা, সব বিভাগে নির্দেশনা প্রদান ও প্রক্টরিয়াল টিমের টহল বজায় থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, ‘র্যাগিং একটি সামাজিক অপরাধ। এ ধরনের যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রক্টরিয়াল টিম সর্বদা প্রস্তুত। কোনো শিক্ষার্থীকে র্যাগিং করার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে