
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষাকেন্দ্রে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে আজ শুক্রবার তাঁদের আটক করা হয়। সৈয়দপুর থানার পুলিশ তিনজন আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
সৈয়দপুর থানার পুলিশ জানিয়েছে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজ এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে তিন পরীক্ষার্থী ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষা দিচ্ছিলেন। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাঁদের আটক করে কেন্দ্রসচিবকে অবগত করেন। পরে কেন্দ্রসচিব আটকদের পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত পুলিশের হাতে তুলে দেন।
আটক পরীক্ষার্থীরা হলেন—তমাল চন্দ্র (২৫), রাফিয়া আকতার (২৩) ও ওমর ফারুক (২৭)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম কেন্দ্র থেকে তিন পরীক্ষার্থী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, ‘আটক পরীক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে