
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঙ্গাচড়া সরকারি কলেজ শাখার ১২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি রাকিবুল ইসলাম অয়ন ও রিফাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গতকাল বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রংপুর জেলা শাখার আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহা ও সদস্যসচিব আফতাবুজ্জামান সুজন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি হাসানুর রহমান হারেছ, সহসভাপতি মশিয়ার মিয়া, জিহাদ হাসান নির্জন, ইমরান হোসাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান বাদশা, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ইসলাম আকাশ, দপ্তর সম্পাদক আশহাদুল হক জিনন, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাজিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মারিফুল ইসলাম।
এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে