
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় ৫১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার কাজ আজকের জন্য সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা ৭টায় এ তথ্য নিশ্চিত করেছেন পঞ্চগড় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়।
দীপঙ্কর রায় বলেন, বিভিন্ন স্থান থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৫১ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে একজনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। মরদেহটি বীরগঞ্জ থানায় রয়েছে। তবে বেশির ভাগ লোকের বাড়ি বোদা উপজেলায়। একজনের বাড়ি ঠাকুরগাঁও জেলা ও একজন আটোয়ারী উপজেলার রয়েছেন। আজকের মতো উদ্ধার কাজ সমাপ্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে ফের উদ্ধার কাজ শুরু হবে।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ উদ্ধার তালিকা থেকে জানা গেছে, অজ্ঞাত এক মরদেহ বাদে ৫০ মরদেহের মধ্যে ১২ জন পুরুষ, ২৫ জন নারী ও শিশু ১৩ জন। বোদা উপজেলার মারা গেছে ২৯ জন, দেবীগঞ্জ উপজেলার মারা গেছে ১৮ জন এবং আটোয়ারী উপজেলা, ঠাকুরগাঁও, পঞ্চগড় সদরের একজন করে মারা গেছে।
উল্লেখ্য, গতকাল বেলা ৩টার দিকে পঞ্চগড়ের বোদায় উপজেলার মাড়েয়া ইউনিয়নে অবস্থিত করতোয়া নদীর আউলিয়া ঘাট থেকে শতাধিক পুণ্যার্থী নিয়ে একটি নৌকা বদ্বেশ্বরী মন্দিরে যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝে গেলে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
এঘটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন:

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে