
ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪ বছর পরও শেষ হয়নি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে ইছামতী নদীতে নির্মিতব্য সেতুর কাজ। নানা অজুহাতে কাজ বন্ধ রাখায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পরে ভোগান্তি লাঘবে সেখানে কাঠের সাঁকো নির্মাণ করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
বৃহস্পতিবার এই সাঁকো উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবুল, ইউপি সদস্য ও সদস্যাগণ এবং সুধীজন।
জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহামুদ আলী গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর বটতলী সাঁকোর পাড়ে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৮ সালের জুন মাস কাজ শুরু হয়ে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। কিন্তু এই গত ৪ বছরে সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজই হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৫০ ভাগ টাকা তুলে নিয়েছে। সময়মতো সেতুর কাজ শেষ না হওয়াই সবচেয়ে দুর্ভোগে পড়েছে নদীর দুই পাড়ের মানুষ। তবে ইউপি চেয়ারম্যান সাঁকো নির্মাণ করায় ভোগান্তি অনেকটা কমে গেছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়েছে। বর্ষার পরপরই এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ‘ব্রিজ নির্মাণ সম্পন্ন হতে দেরি হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়ে। ভোগান্তি লাঘবে টিআর প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ২৭৫ ফিট লম্বা কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে