রংপুরের মিঠাপুকুরে পরিমাপে কম দেওয়ার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে ডিজেল ও পেট্রল পরিমাপে কম দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় তিন ফিলিং স্টেশনকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কয়েকটি ফিলিং স্টেশনে ওজনে কম দিয়ে গ্রাহকদের ঠকানো হচ্ছে—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহায়তায় আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় গড়ের মাথার হাসনা ফিলিং স্টেশনকে ২০ হাজার, মোসলেম বাজার এলাকার রওশন ফিলিং স্টেশনকে ৫০ হাজার ও শুকুরেরহাট মন্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও বিকাশ চন্দ্র বর্মন। তিনি বলেন, দ্বিতীয়বার যাতে কেউ ওজনে কম না দেয় ফিলিং স্টেশন ছাড়াও একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে