কুড়িগ্রামের উলিপুরে গাছের ডাল থেকে ঝুলন্ত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে ধামশ্রেনী ইউনিয়নের পাইকপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত বৃদ্ধের নাম আয়নাল হোসেন (৬৫)। আয়নাল হোসেন পাইকপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তবে পাইকপাড়ার পাশের ঠাকুরবাড়ি বাজারে থাকতেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে শনিবার রাতে বাড়ির পাশের পুকুরপাড়ে গাছের ডালে সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন আয়নাল হোসেন। রোববার সকালে স্বজনেরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার (ওসি) জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে