গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বোগদহ উত্তর কলোনি জামে মসজিদ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম রুস্তম আলী। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক রুস্তম গুরুতর আহত হন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলের এসে কাভার্ডভ্যানে আটকে থাকা চালক রুস্তম আলীকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া নিয়ে যাওয়ার পথে সকালের দিকে তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে