
রংপুরের কাউনিয়ায় ঝোড়ো বাতাসে ভেঙে পড়া খেজুরগাছের নিচে চাপা পড়ে মোফাজ্জল হোসেন মেলেটারী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার হারাগাছ পৌরসভার হকবাজার নয়াটারি গ্ৰামে এ ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল ওই গ্ৰামের মৃত আজান উদ্দিনের ছেলে।
নিহত মোফাজ্জলের বড়ভাই মানা মিয়া জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে মোফাজ্জল বাড়ির বাইরে অটোরিকশা পরিষ্কার করছিলেন। হঠাৎ প্রবল বেগে ঝোড়ো বাতাস শুরু হয়। এ সময় বাড়ির আঙিনায় থাকা খেজুরগাছের মাথা ভেঙে তাঁর ওপরে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম সোহেল বলেন, ‘এইমাত্র জানতে পারলাম, খোঁজ নিচ্ছি।’
খোঁজ নিয়ে জানা গেছে, ঝোড়ো বাতাসে উপজেলার চর চতুরা, মুন্সিপাড়া, নয়াটারি, খোরদভুতছাড়াসহ বিভিন্ন এলাকায় আম, লিচু, ভুট্টা, ধানসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের স্থায়িত্ব কম হলেও কোথাও কোথাও বাতাসের বেগে ঘরবাড়ি ও গাছগাছালির ক্ষতির পাশাপাশি ভেঙে গেছে স্থাপনা। বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাউল হাসান জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করার জন্য ইউনিয়ন জনপ্রতিনিধিদের বলা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার জানান, ঝোড়ো বাতাসে ধান ও ভুট্টা আবাদের বেশ কিছু এলাকায় ক্ষতি হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে