
গাইবান্ধা শহরে ঘাঘট লেক পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। আজ শক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। গাইবান্ধা জেলা প্রশাসন ও পৌরসভার যৌগ উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ বলেন, ‘শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ঘাঘট লেক পরিষ্কার অভিযান দিয়ে শুরু করলাম। লেকে কচুরি পানা জমে থাকায় শহরের পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। লেক পরিষ্কার থাকলে পানির স্রোত অব্যাহত রাখতে পারলে পৌর শহরে কোনো ময়লা পানি জমতে পারবে না।’ যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলানো থেকে সাধারণ জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, ‘জেলায় যেসব জায়গা অপরিচ্ছন্ন রয়েছে, সেগুলো পরিষ্কার করা দরকার। আর দেরি করতে চাই না। আমার একটা প্রত্যাশা থাকবে, শুধু লেকগুলোই পরিষ্কার হবে তা নয়। আগামী দিনেও যাতে লেকগুলো পরিষ্কার থাকে এবং যত্ন নেওয়া হয়, সেই ব্যবস্থা আমরা সবাই মিলে করব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মোশররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও গাইবান্ধা পৌরসভার প্রশাসক শরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসানসহ অনেকেই।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে