গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের চাপায় রওশন আরা (২৮) নামে এক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ শহরের জাহানারা মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রওশন আরা উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের অপু মিয়ার মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি ট্রাক গোবিন্দগঞ্জে শহরের জাহানারা মার্কেটের সামনে ওই নারীকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের ওপর ছিটকে পরে যান। এরপর ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় মহাসড়কের ওপরই ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যান। এতে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক ও মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। ওই নারী প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মাহবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকলে তাঁদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে