
নীলফামারীর কিশোরগঞ্জে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে কিশোরগঞ্জ বাজারের কৃষি ব্যাংকের সামনে এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ীরা দাবি করছেন, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাত ২টার দিকে শহরের কৃষি ব্যাংকের সামনের ছয়টি দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ওই সময় দোকানগুলো বন্ধ ছিল। আগুনে কাপড়, লাইব্রেরি, জুতা, ইলেকট্রনিকস-হার্ডওয়্যার গুদামঘরসহ ছয়টি দোকানের আসবাবপত্র, মালামাল ও নগদ অর্থ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
গোধূলি বস্ত্রবিতানের স্বত্বাধিকারী কমল কৃষ্ণ রায় বলেন, ‘কয়েক দিন আগে ২ লাখ টাকার মাল তুলেছি। গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। মধ্যরাতে একজন ফোন করে দোকানে আগুন লাগার খবর জানায়। এসে দেখি সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অনেক কষ্ট করে দোকানে মালামাল তুলেছিলাম, সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আমি নিঃস্ব হয়ে গেলাম।’

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (স্টেশন অফিসার) মহরম আলী বলেন, ‘গতকাল রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আমাদের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৯ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে