নীলফামারী সদরে বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষক মনিরুজ্জামান বাবুর বাড়িতে এক শিক্ষার্থী (১৬) অনশন করছে। গতকাল শনিবার থেকে আজ রোববার পর্যন্ত সে ওই শিক্ষকের বাড়িতে অবস্থান নেয়। অনশনরত ওই শিক্ষার্থী সদর উপজেলার এক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
মনিরুজ্জামান বাবু (২৮) ওই বালিকা বিদ্যালয়ের ল্যাব অপারেটর হিসেবে কর্মরত। তিনি একই ইউনিয়নের বড় খামাতপাড়া গ্রামের বাসিন্দা।
অনশনরত শিক্ষার্থী সংবাদকর্মীদের বলে, ‘দুই বছর আগে থেকে প্রাইভেট পড়ার সময় ওই শিক্ষকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন। এখন বিয়ে করার কথা বললে তিনি টালবাহানা করছেন। তিনি আমাকে বিয়ে না করলে নিজেকে শেষ করে ফেলব।’
এ বিষয়ে মনিরুজ্জামান ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাঁরা রাজি হননি।
তবে অনশনরত শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে তাঁর জীবন নষ্ট করে দিয়েছে। আমি এর উপযুক্ত বিচার চাই।’
রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল ইসলাম বলেন, ‘গত শনিবার রাত থেকে মেয়েটি বিয়ের দাবিতে প্রাইভেট শিক্ষকের বাড়িতে অবস্থান করছে। সে তাঁর দাবিতে অনড়। অথচ মেয়েটির বয়স অনুযায়ী এখনো বিয়ের যোগ্য নয়। তাই উভয় পরিবারকে সমঝোতার মাধ্যমে মীমাংসা করার জন্য বলেছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে