
দীর্ঘ ১৯ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি। গতকাল বুধবার দ্বিবার্ষিক সম্মেলনে আমিনুল ইসলাম রাঙ্গা সভাপতি, নাজির হোসেন সিনিয়র সহসভাপতি, শরিফুল ইসলাম ডালেজ সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল হোসেন মন্ডল ও আব্দুস সালাম আজাদ জুয়েল সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০৬ সালে পীরগাছা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার রাতে উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয় মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শেষে নির্বাচিত প্রার্থীগণের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে ছয় সদস্যের এই কমিটিকে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।
এর আগে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে এবং সদস্যসচিব খন্দকার মতিয়ার রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক।
এছাড়া বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব আনিছুর রহমান লাকু, জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা ও মামুনুর রশিদ প্রমুখ। পরে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে