
রংপুরের পীরগাছায় মেয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ কামদেব এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শেফালী বেগম (৭০) পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম সরকারটারী গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেফালি বেগম উপজেলার ছাওলা ইউনিয়নের আমপাইকর গ্রামে তাঁর মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। ব্যাটারিচালিত অটো ভ্যানে কালীগঞ্জ বাজার থেকে পীরগাছায় আসার পথে কামদেব এলাকায় এলে তাঁর গলায় থাকা ওড়না ভ্যানের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এ সময় তিনি চিৎকার করে রাস্তার ওপর পড়ে যান। দ্রুত তাঁকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে