
রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাঁকে জয়ী ঘোষণা করা হয়।
জি এম কাদের লাঙ্গল প্রতীকে ১৭৫টি কেন্দ্রে ৮১ হাজার ৮৬১টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। তিনি ঈগল প্রতীকে ২৩ হাজার ৩২৬ ভোট পেয়েছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, জি এম কাদের লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৮৬১ ভোট পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন এবং পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।
উল্লেখ্য, রংপুর-৩ আসনে নৌকার প্রার্থী তুষার কান্তি মণ্ডলকে প্রত্যাহার করে লাঙ্গলের জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে ছেড়ে দেওয়া হয়। এই আসনে জি এম কাদেরের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিল তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। এখানে নৌকার প্রার্থী না থাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের একাংশের নেতারা ভোটারদের কাছ লাঙ্গলের পক্ষে ভোট চেয়েছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে