
নীলফামারীর সৈয়দপুরে বর্ণা আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজিরজাট এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত বর্ণা আক্তার বেলপুকুর ইউনিয়নের হাজিরজাট এলাকার বাদশা মিয়ার স্ত্রী। তিনি নীলফামারী সদরের ইটাখোলা ফকিরপাড়ার বেলাল হোসেনের মেয়ে।
মরদেহ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম। তিনি বলেন, ‘এই ঘটনায় বর্ণার স্বামী আবু বকর সিদ্দিক বাদশাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
নিহতদের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাদশা মিয়ার সঙ্গে বর্ণা আক্তারের পারিবারিকভাবে দুই বছর আগে বিয়ে হয়। গতকাল বৃহস্পতিবার রাতে বর্ণা তাঁর বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন এ সময়ে হঠাৎ কল কেটে যায়। পরে পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলে বর্ণার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। মধ্যরাতে বর্ণা আক্তারের প্রতিবেশীর মাধ্যমে স্বজনেরা জানতে পারে তিনি মারা গেছেন। পরে তাঁরা ছুটে এসে মরদেহে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমার মেয়েকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই।’ এই ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে