
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। দলের কঠিন সময়ে সাধারণ সদস্যরাই দলকে সুসংগঠিত করে। শুক্রবার (৩ মার্চ) দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সদ্যপ্রয়াত ধামইর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরীর শোক সভায় তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মমতাজ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজেন চন্দ্র দেবশর্মার সঞ্চালনায় শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—বিরল উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বাবু, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী অফিসার মোছা আফছানা কাওছার, অফিসার ইনচার্জ রেজাউল হাসান রেজা, ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন।
বক্তব্য শেষে মনজুরুল ইসলাম চৌধুরীসহ প্রয়াত সকল নেতা-কর্মীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৮ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে