দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করেছেন পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি। ১৬ মাস পর আজ সোমবার দুপুরে তিনি পৌরসভার নিজস্ব রাজস্ব তহবিল থেকে চার মাসের বেতন ভাতা বাবদ ৬৬ লাখ টাকা বেতন-ভাতা দিয়েছেন। এর মধ্য ৬ লাখ ৪০ হাজার টাকা সাবেক মেয়র কাউন্সিলরদের সম্মানী ভাতা।
পৌর নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী বলেন, পৌর হোল্ডিং কর বকেয়া থাকায় ২০২৩ সালের জুন মাস থেকে পৌরসভার স্থায়ী কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা ও পৌরসভার মেয়র কাউন্সিলরদের সম্মানী বকেয়া ছিল। গত ১৯ আগস্ট পৌর প্রশাসক দায়িত্ব গ্রহণ করে হোল্ডিং কর যথাসাধ্য আদায় করে ২০২৩ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৪ মাসের বেতন ভাতা ও তৎকালীন পৌর মেয়র ও কাউন্সিলরদের সম্মানী ভাতা দিয়েছেন।
এদিকে দীর্ঘদিন পর বকেয়া বেতন ভাতা পেয়ে খুশি পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, প্রথম শ্রেণির এ পৌরসভাটিতে আয় কম। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয় পৌরসভার নিজস্ব রাজস্ব খাত থেকে। কিন্তু পৌরসভার রাজস্ব হোল্ডিং করসহ বিভিন্ন কর মাসের পর মাস বকেয়া থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও বকেয়া পড়ে যায়। এ জন্য তিনি পৌরসভার নাগরিক সেবা নিশ্চিত করাসহ উন্নয়ন করতে নিয়মিত পৌরকর পরিশোধের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ, গত বছর ২৫ সেপ্টেম্বর আজকের পত্রিকায় ‘আয়ের চেয়ে ব্যয় বেশি, বেতন বাকি ১৬ মাসের’ এই শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে