
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর এক জেলের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পাশে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইন চার্জ (আইসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত ওই জেলের নাম লিটন মিয়া (১৯)। তিনি উপজেলা রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।
রমনা মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রোকনুজ্জামান স্বপন জানান, প্রতিদিনের মতো আজ সকালে মাছ ধরতে যায় লিটন। দুপুরের দিকে জাল টানতে গিয়ে নৌকা থেকে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
প্রায় দুই ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করে স্থানীয়রা।
আইসি ইমতিয়াজ কবির বলেন, নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার পর লিটন মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নথিভুক্ত করা হবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে