
রংপুরের পীরগাছার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা। গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গামন্দির পরিদর্শন করেন তাঁরা।
এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ বলেন, প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু ভাইদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। তারা যদি তাদের ধর্মীয় উৎসব পালন করতে কোনো বাধাপ্রাপ্ত হয়, তাহলে রাসুলুল্লাহ (সা.) কেয়ামতের দিন মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। কোনো কুচক্রী মহল যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এ জন্য আমাদের সচেতন থাকতে হবে।’
মণ্ডপ পরিদর্শনকালে ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা মেনে নেওয়া হবে না। আমরা চাই, সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। পূজামণ্ডপগুলোতে পুলিশ-আনসারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে।’
এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী, সাবেক আমির মো. আলতাফ হোসেন, দপ্তর সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল জব্বার, সেক্রেটারি আবু সুফিয়ান, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জিল্লুর রহমান, সাবেক শিবির নেতা জহির উদ্দিন জুয়েল, রাজু মুন্সী প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে