
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপন করা সিসি ক্যামেরা সরিয়ে নিয়েছে বিএসএফ। বিজিবির দাবির মুখে গতকাল মঙ্গলবার মধ্যরাতে বিএসএফ ক্যামেরাটি অপসারণ করে।
বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে দক্ষিণ বাঁশজানী এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর সাব পিলার ৯ সংলগ্ন শূন্যরেখায় বাংলাদেশের দিকে মুখ করে ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গারাল ঝোরা ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছে একটি সিসি ক্যামেরা স্থাপন করেন।
মুহাম্মদ মাসুদুর রহমান আরও বলেন, বিজিবি এর জোরালো প্রতিবাদ করে আসছিল। গত ১০ ফেব্রুয়ারি এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হয়। সিসি ক্যামেরা অপসারণ না করায় গত মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি দুপুরে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় এবং গতকাল মধ্যরাতে তা অপসারণ করে।
বৈঠকে বিজিবির নেতৃত্বে ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান। বিএসএফের প্রতিনিধিত্ব করেন ১৬২ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে