
রংপুরের পীরগাছা উপজেলা দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা তিস্তা নদীতে এখন হাঁটুপানি। যে তিস্তায় একসময় উত্তাল ঢেউ ছিল, সেখানে এখন ধু-ধু বালুচর। নাব্যতা হারিয়ে তিস্তা নদী এখন যেন একটি মরা খাল। এর পানি শুকিয়ে যাওয়ায় প্রায় ৪ হাজার জেলে ও মাঝি বেকার হয়ে পড়েছেন। পরিবার নিয়ে তাঁদের মানবেতর জীবন কাটছে।
জানা গেছে, পুঁজির অভাবে এসব ব্যক্তি না পারছেন বাইরের জেলায় গিয়ে কাজ করতে; না পারছেন রিকশা-ভ্যান চালাতে। শুধু তিস্তা নয়, এ অবস্থা পীরগাছার বুড়াইল, মাষাণকুড়া, আলাইকুমারী ও ঘাঘট নদের ওপর নির্ভরশীল জেলে পরিবারগুলোরও।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পীরগাছার উপজেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, বুড়াইল, মাষাণকুড়া, আলাইকুমারী ও ঘাঘট নদীর ওপর নির্ভরশীল প্রায় ৪ হাজার জেলে পরিবার। তারা বছরের ৬ মাস এসব নদীতে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আর বাকি ৬ মাস দেশের বিভিন্ন স্থানে ধান কাটা, রিকশা-ভ্যান চালানোসহ নানা ধরনের কাজ করে। বর্তমানে নদী শুকিয়ে যাওয়ায় তারা এখন বেকার। নদীতে পানি নেই, হাতে কাজ নেই, বাইরে যাওয়াও বন্ধ। ফলে কাজে যেতে না পেয়ে জেলে পরিবারগুলোতে চলছে দুর্দিন। ধার-দেনা করে জর্জরিত হয়ে পড়ছে পরিবারগুলো। সরকারি কোনো সাহায্যে-সহযোগিতা তারা পায় না বলে জানিয়েছে।
পীরগাছার ছাওলা ইউনিয়নের তিস্তা নদীর পাড়ে বসবাস করা আলাউদ্দিন, শাহীন মিয়া, নিমাই চন্দ্রসহ অনেকে বলেন, ‘বর্ষা মৌসুমে নদীতে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করি। আর বাকি দিনগুলোতে রিকশা-ভ্যান চালানোসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করি। এখন বেকার। ধার-দেনা করে চলছি কোনোমতে। বাইরে যাওয়ার মতো টাকা নেই। আবার বাইরে গেলে বাড়িতে খরচ করে খাবার কোনো উপায় নেই। কোনোমতে কষ্টে দিন চলছে।’
এ ব্যাপারে ছাওলা ইউপি চেয়ারম্যান নজির হোসেন বলেন, নদীবেষ্টিত এলাকার মানুষের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। সরকারি যেকোনো বরাদ্দ এলে তাঁদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে বণ্টন করা হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে