
ঢাকা বিশ্ববিদ্যালয় খানসামা উপজেলা ছাত্র সংসদের (ডুকাস) ২৮ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী মো. শাহিন আলম এবং সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের মোছা. ফারহানা রুমি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দিনাজপুর জেলার খানসামা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন এটি। তাঁরা দুজনই ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
গতকাল শুক্রবার রাতে ঢাবি ক্যাম্পাসে এক সাধারণ সভা শেষে বিগত কমিটির সভাপতি মুতাছিম বিল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার হৃদয় এবং উপদেষ্টামণ্ডলী আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন।
সভায় উপদেষ্টামণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অফিসার সাজেদুল ইসলাম স্বাধীন, যমুনা ব্যাংক পিএলসি শাখার অফিসার মাহফুজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক কালিমুল্লা আল কাফি, দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মো. সোহেল রানা সাব্বির, ডুকাসের সিনিয়র সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, আকাশ আলী, আসাদুজ্জামান লিমনসহ সদস্যরা।
প্রসঙ্গত, ডুকাস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী ফ্রি ক্লাস ও পরীক্ষার যাতায়াত খরচ বহন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের ভর্তিতে আর্থিক সহায়তা, কুইজ প্রতিযোগিতা, শীতবস্ত্র বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নানা সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ২০১৫ সালে সংগঠনটি সেরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ পুরস্কার অর্জন করে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে