রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।
আজ রোববার সকাল ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ পুরাতন চৌপথী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মঞ্জিলা বেগম (৪০)। তিনি তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নের কুঠিয়ালপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সৈয়দপুরের একটি জুট মিলে কাজ শেষে আজ সকাল ৮টায় রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি ট্রাক তারাগঞ্জের পুরাতন চৌপথী এলাকায় পৌঁছালে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মঞ্জিলা বেগম নিহত যান। আহত হন প্রতিবেশী এসমোতারা বেগম (৩২)।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম বলেন, ‘সকালে ট্রাকে ধাক্কায় এক নারীর মৃত্যু হওয়ার কথা শুনেছি। কিন্তু এ ব্যাপারে কেউ অভিযোগ দিইনি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে