রংপুরের মিঠাপুকুরে শরিফুল ইসলাম (৩৮) নামের এক যুবকের হামলায় তাঁর বড় ভাই আতিয়ার রহমান (৪২) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার উপজেলার বড়বালা ইউনিয়নের আটপুনিয়া বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ শরিফুল ইসলামকে আটক করেছে।
স্থানীয় বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, আটপুনিয়া বালুপাড়া গ্রামের মতিয়ার রহমানের ছেলে শরিফুল ইসলাম তাঁর বড় ভাই আতিয়ার রহমানের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপর পুলিশ গিয়ে শরিফুলকে আটক করে। শরিফুল ইসলাম মানসিক ভারসাম্যহীন হয়ে ভবঘুরের মতো জীবন যাপন করেন। নিহত আতিয়ার রহমান রিকশাভ্যান চালিয়ে সংসার চালাতেন।
এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক আজকের পত্রিকাকে বলেন, শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে