গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকের চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালকের নাম সজিব মিয়া (২৫)। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার ছেলে। এ সময় ট্রাক চালকের হেলপার শাহাদত মিয়া আহত হন। আহত শাহাদত জেলার পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, একটি পাথরবোঝাই ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে পাথরবোঝাই ট্রাকটির চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় এই ট্রাকের হেলপার গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকের ভেতর থেকে চালকের লাশ উদ্ধার করা হয়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে জানান তিনি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে