
দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্র (ফাঁড়ি) থেকে পালানোর এক দিন পর বোনের বাসা থেকে মো. রয়েল (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া গ্রামের মো. আমিনুল ইসলামের বাড়ি থেকে রয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত রোববার (২৩ মার্চ) ভোরে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার কুশদহ ইউনিয়নের কাজীপাড়ার নিজ বাড়ি থেকে ৩ বোতল ফেনসিডিলসহ আটক করা হয় রয়েলকে। আটকের ৪০ মিনিট পর ফাঁড়ির হাজত খানার গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি।
আফতাবগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, পুলিশ ফাঁড়ি থেকে আসামি পালানোর পর কয়েক জায়গায় অভিযান চালানো হয়। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া বোনের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, আটকের পর মাদক কারবারি রয়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে