সীমান্ত হত্যা বন্ধে লালমনিরহাটের পাটগ্রামে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে বাংলাদেশ গণশক্তি পার্টি। আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ মোড় থেকে পাটগ্রাম শহরের প্রধান সড়কে এই মিছিল করা হয়। দলটির পক্ষ থেকে প্রতীকী লাশ নিয়ে সারা দেশের সীমান্তবর্তী জেলা ও উপজেলা অভিমুখে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
বাংলাদেশ গণশক্তি পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশির নেতৃত্বে আয়োজিত এই মিছিলে সংহতি জানিয়ে অংশ নেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাদিকুল ইসলাম, নুরুন্নবী মিয়া, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এন ইউ আহম্মেদ, ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সৌরভ হোসেন বেলাল ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আরিফ হোসেন।
মিছিল শেষে হানিফ বাংলাদেশি বলেন, ‘প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার বাংলাদেশের ওপর আগ্রাসন চালায়। ভারতের বিএসএফ সীমান্তে বহু বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে। মিয়ানমার তাদের নাগরিক ১২ লাখ রোহিঙ্গাকে অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে। মিয়ানমারের মর্টার শেলের আঘাতে সম্প্রতি দুই বাংলাদেশি নিহত হয়েছেন।
হানিফ বাংলাদেশি আরও বলেন, ‘এ প্রতিবেশী দেশ দুটি সব সময় বাংলাদেশের সঙ্গে বৈরী আচরণ করে। বাংলাদেশিদের হত্যার পর গরু চোরাকারবারি বলে চালিয়ে দেয়। চোরাকারবারিদের ধরে বিচার করুক, গুলি করে হত্যা করবে কেন?’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে