সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়েই দেশে মসজিদের সংখ্যা বেড়েছে, মসজিদগুলোর উন্নয়ন হয়েছে এবং ইমাম মুয়াজ্জিনগণ সম্মানিত হয়েছেন।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নীলফামারী কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন এমপি।
আসাদুজ্জামান নূর বলেন, বিশেষ করে মডেল মসজিদ স্থাপন বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও নেই, অথচ শেখ হাসিনাকে ইসলাম বিরোধী বলে থাকেন স্বাধীনতা বিরোধী অপশক্তি। এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।
আসাদুজ্জামান নূর আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন ইসলাম প্রচারের জন্য। এই ইসলামিক ফাউন্ডেশনের কারণেই ইমাম মুয়াজ্জিনদের আজ সুযোগ-সুবিধা করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
এমপি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র শেষ হয়নি তাঁরা ষড়যন্ত্র করেই চলেছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সমাজকেই দায়িত্ব নিতে হবে কারণ আপনার ধর্মীয় নেতা। কোনোভাবে যাতে একজন মানুষও ভুল পথে না যায়। এদিকে সতর্ক থাকতে হবে।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক এ কে এম জাকিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন কার্যালয়ের মাঠ কর্মকর্তা সোলায়মান আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান। এ ছাড়া জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী বক্তব্য দেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে