
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক শিক্ষানীতি নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে।’
আজ বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরের বিরল উপজেলায় ভারাডাঙ্গী দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন মন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমূল পরিবর্তন এনেছেন। মাদ্রাসায় পড়ে শিক্ষার্থীরা এখন সরকারি চাকরি করতে পারে। অনেকে প্রশাসনের ক্যাডারেও চাকরি করছেন। পরিবর্তন এনে এখন মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না। আমাদের সমন্বিত শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে দেশপ্রেমিক হতে হবে।’
ভান্ডারা ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন মাদ্রাসার সুপার মাজেদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহিনুর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছার, পৌর মেয়র সবুজার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধার সম্পাদক রমা কান্ত রায় প্রমুখ।
দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট ভারাডাঙ্গী দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন নির্মিত হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে