
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর স্কুলছাত্রী লাবণ্য আকতারের (৪) লাশ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গ্রেপ্তারের পর ওই শিশু হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, স্কুলছাত্রীর লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। বিভিন্ন তথ্যের ভিত্তিতে সপ্তম শ্রেণির এক ছাত্র এবং কোষাডাঙ্গীপাড়ার হুসেন আলী নামের একজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে স্কুলছাত্র ওই শিশুকে হত্যার কথা স্বীকার করেছে। গতকাল বিকেলে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তি দেয় সে।
ওসি আরও বলেন, গত ২৩ নভেম্বর বিকেলে মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ওই শিশুর মৃত্যু হয়। পরে লাশ পাশের আখখেতে ফেলে দেওয়া হয়। গ্রেপ্তার হুসেন আলীকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, কোষারানীগঞ্জ ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের বেলাল হোসেনের কন্যা কোষামন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত। গত ২৩ নভেম্বর বিকেলে সে নিখোঁজ হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের আখখেতে তার লাশ পাওয়া যায়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে