নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় মেহেদি হাসান তুহিন (২৮) নামের এক মোটরসাইকেলচালক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ডালিয়া-রংপুর সড়কের জলঢাকা পৌর শহরের পেট্রল পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানপাড়ার আজম মিয়ার ছেলে। মীরগঞ্জ বাজারে ইলেকট্রনিক পণ্যের দোকান রয়েছে তাঁর।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ শনিবার দুপুরে রংপুর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তুহিন। জলঢাকা পেট্রল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। তাতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম আজকের পত্রিকাকে বলেন, ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে