গাইবান্ধার ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতের কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার কামাল হোসেন।
গ্রেপ্তাররা হলেন, আলমগীর শেখ (৩০), মাসুম শেখ (৩৬), তারা মিয়া (৩৮), আ. মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) ও রহমত আলী (৫৫)। তাঁরা ফুলছড়ি উপজেলার বাসিন্দা।
গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালায়। গতকাল ভোর সাড়ে ৪টায় উপজেলার খোলাবাড়ি গ্রামের বাংলা বাজার থেকে ছয়জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলিসহ দুটি ড্যাগার জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নৌযানে ডাকাতির জন্য বাংলা বাজারে অবস্থান করে পরামর্শ করছিল বলে স্বীকার করে গ্রেপ্তার ডাকাতেরা। তাঁদের দেওয়া তথ্য মতে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতকদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে ফুলছড়ি থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক দুটি মামলা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে