ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার কানাডি এলাকার বাড়ির পাশের একটি মরিচখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নারীর নাম রেজিয়া বেগম (৪৫)। তিনি একই এলাকার মৃত এনামুল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে মীরা বেগম নামে এক কিষানি মাঠে মরিচ তুলতে যান। এ সময় তিনি এক নারীর মরদেহ দেখে চিৎকার করেন। বাড়ির লোকজন এসে মরদেহটি রেজিয়ার বলে শনাক্ত করেন। পরে পরিবারের লোকজন পুলিশে খবর দেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম বলেন, মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি জানা যাবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে